লালমনিরহাটে পাটগ্রামের স্কুল চ্যাম্পিয়ন

আপডেট : ১৪ জানুয়ারি ২০২০, ২১:৫৭

বঙ্গবন্ধু ও বঙ্গমাতা ফুটবল

লালমনিরহাট প্রতিনিধি

বঙ্গবন্ধু ও বঙ্গমাতা গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টে লালমনিরহাট জেলায় চ্যাম্পিয়ন হয়েছে পাটগ্রাম উপজেলার পশ্চিম জগতবেড় সিছারপাড় সরকারি প্রাথমিক বিদ্যালয় বালকে ও একই উপজেলার টেপুরগাড়ী বিকে সরকারি প্রাথমিক বিদ্যালয়।

স্থানীয় শেখ কামাল স্টেডিয়ামে বিজয়ী ও বিজিতদের মধ্যে পুরস্কার বিতরণ করেন প্রধান অতিথি জেলা প্রশাসক আবু জাফর। এ সময় উপস্থিত ছিলেন জেলা পরিষদ চেয়ারম্যান  অ্যাডভোকেট মতিয়ার রহমান, অতিরিক্ত পুলিশ সুপার এন এম নাসির উদ্দিন, জেলা প্রাথমিক শিক্ষা অফিসার গোলাম নবী।