সাকরাইন ও পৌষ সংক্রান্তির ঘুড়ি উত্সবে মার্কিন রাষ্ট্রদূত

আপডেট : ১৪ জানুয়ারি ২০২০, ২২:২৯

পুরান ঢাকার ঐতিহ্যবাহী ঢাকাবাসী সংগঠন ও বাংলাদেশ ঘুড়ি ফেডারেশনের যৌথ উদ্যোগে সাকরাইন ও পৌষ সংক্রান্তি উপলক্ষে লালবাগস্থ বালুরমাঠ সংলগ্নে প্রতি বছরের ন্যায় এবারো ঘুড়ি র্যালির আয়োজন করা হয়েছে। এছাড়া সংগঠন দুটি পুরান ঢাকার উর্দু রোডে ঢাকাবাসীর ঘুড়ি উড়ানোর উত্সবের আয়োজন করে। এই উত্সবে যোগ দেন বাংলাদেশে যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত আর্ল রবার্ট মিলার।

পুরনো ঢাকার ডাক-বাজনা দিয়ে শুরু ঘুরি র্যালিটি ঢাকেশ্বরী মন্দির হয়ে লালবাগ কেল্লায় শেষ হয়। এই র্যালির এবারের স্লোগান ছিল ‘ঢাকার প্রাণ বুড়িগংঙ্গা বাঁচান’। ঢাকাবাসী সংগঠন ও বাংলাদেশ ঘুড়ি ফেডারেশনের সভাপতি শুকুর সালেকের সভাপতিত্বে র্যালি অনুষ্ঠানে অতিথি ছিলেন ঢাকা সিটি কলেজের সাবেক অধ্যক্ষ শাহজাহান খান, ব্যবসায়ী ঐক্য ফোরামের সভাপতি ও ঢাকাবাসীর উপদেষ্টা হাজী আব্দুস সালাম, ঢাকাবাসীর উপদেষ্টা হাজী দীন মোহাম্মদ, উপদেষ্টা আলাউদ্দিন মালিক। আলোচনায় অংশ নেন ঢাকাবাসীর মহাসচিব শেখ খোদা বক্স, ঢাকা মহানগর কমিটির সহ-সাধারণ সম্পাদন হুমায়ূন আহম্মেদ মন্টু। ঢাকাবাসীর সাংগঠনিক সম্পাদন রাশেদ মাহমুদ।