বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তি এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে দায়েরকৃত মামলা প্রত্যাহারের দাবিতে দলটির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা বিক্ষোভ মিছিল করেছে। গতকাল মঙ্গলবার বিকালে রাজধানীর শান্তিনগরে অনুষ্ঠিত মিছিলে নেতৃত্ব দেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী আহমেদ। বিক্ষোভ মিছিল শেষে রিজভী বলেন, ২০১৮ সালের ৩০ ডিসেম্বর ভোটের আগের রাতে ভোট ডাকাতির মাধ্যমে রাষ্ট্রক্ষমতা দখলকারী বর্তমান শাসকগোষ্ঠী এখন বেপরোয়া হয়ে উঠেছে।
