তুরস্কে ২০১৬ সালের এক ব্যর্থ অভ্যুত্থানের সঙ্গে জড়িত থাকার অভিযোগে ১৭৬ সেনাকে আটকের নির্দেশ দেওয়া হয়েছে। যুক্তরাষ্ট্রে অবস্থান করা ফেতুল্লাহ গুলেন ঐ অভ্যুত্থানে নেতৃত্ব দিয়েছিলেন বলে তুর্কি সরকার বলছে। ঐ সময় এক অভিযানে ২৫০ নিহত হন। যাদের আটকের নির্দেশ দেওয়া হয়েছে তাদের মধ্যে ১৪৩ জন লেফটেন্যান্ট (চাকরিতে বহাল ৯৭ জন) ও ৩৩ জন (১১ জন চাকরিরত) জুনিয়র লেফটেন্যান্ট রয়েছেন। এছাড়া যুদ্ধ বিমানের ছয়জন পাইলটকেও আটক করা হতে পারে। -আল জাজিরা

