গতকালের পর
১৫। সপ্তাহের শেষ দিন অপরাহ্নে হলরুমে একত্রিত করে প্রশিক্ষণের উদ্দেশ্যে একজন ঊর্ধ্বতন কর্তৃক বক্তব্য উপস্থাপন কোন ধরনের প্রশিক্ষণ ?
ক) বক্তৃতা পদ্ধতি খ) ওয়ার্কশপ গ) পর্যবেক্ষণ পদ্ধতি ঘ) আলোচনা পদ্ধতি
নিচের উদ্দীপকটি পড় এবং ১৬ ও ১৭ নং প্রশ্নের উত্তর দাও। পাড়া বা মহল্লায় কতগুলো ছোট ছোট বাচ্চা একত্রে খেলছে। দেখা যায় কেউ এর মধ্যে যা বলছে অন্যরা তা মানছে।
১৬। উদ্দীপকে কোন কার্যটির প্রতি ইঙ্গিত করা হয়েছে?
ক) নেতৃত্ব খ) পরামর্শ
গ) নির্দেশনা ঘ) নেতা
১৭। এই ধরণের কার্যের ফলে-
i. সংঘবদ্ধ মনোভাব সৃষ্টি হয়
ii. দলবদ্ধ প্রচেষ্টা জোরদার হয়
iii. মনোবল উন্নয়ন হয়
কোনটি সঠিক?
ক) i ও ii খ) i ও iii
গ) ii ঘ) i, ii ও iii
১৮। কর্মীরা স্বেচ্ছচারি হয়ে উঠে কোন নেতৃত্বে? ক) লাগামহীন নেতৃত্বে খ) গনতান্ত্রিক নেতৃত্বে
গ) প্রভূত্বমূলক নেতৃত্বে ঘ) পিতৃসূলভ নেতৃত্বে
নিচের চিত্রটি পড় এবং উদ্দীপকের উত্তর দাওঃ
১৯। উপরের চক্রটি কিসের?
ক) প্রেষণার খ) প্রেষণা চক্রের
গ) হিসাব চক্রের ঘ) ব্যবস্থাপনা চক্রের
২০। উক্ত চক্রের সর্বশেষ ধাপ হলো-
i. কর্মী সন্তুষ্টি বিধান ii. উন্নয়নের সাথে নতুন অভাববোধ সৃষ্টি iii অধীনস্থদের অভাব সম্পর্কে ধারণা অর্জন
কোনটি সঠিক?
ক) i ও ii খ) i ও iii গ) ii ঘ) i, ii ও iii
২১। এক বিভাগের ঊর্ধ্বতন বা অধ:স্থন যখন অন্য বিভাগের উর্ধ্বতন বা অধ:স্থন এর সাথে যোগাযোগ করে তখন তাকে বলা হয়-
i. কৌণিক যোগাযোগ
ii. নিম্নগামী যোগাযোগ
iii ঊর্ধ্বগামী যোগাযোগ
কোনটি সঠিক?
ক) i খ) i ও iii
গ) ii ঘ) i, ii ও iii
২২। যোগাযোগ পর্যায়ের চূড়ান্ত পর্যায় হলো-
i. ফলাবর্তন
ii. এর মানে প্রাপকের প্রত্যুত্তর
iii. মাধ্যম নির্বাচন
কোনটি সঠিক?
ক) i ও ii খ) i ও iii গ) ii ঘ) i, ii ও iii
২৩। কোনটি আধুনিক প্রযুক্তি সংশ্লিষ্ট যোগাযোগ?
ক) ওয়েব পেজ খ) শারীরিক ভঙ্গি
গ) সাইনবোর্ড ঘ) কুরিয়ার সার্ভিস
২৪। কোনটি মৌখিক যোগাযোগের সুবিধা? ক) প্রামান্য দলিল খ) অপব্যাখ্যারোধ গ) আইনগত মর্যাদা ঘ) তাত্ক্ষণিক প্রতিক্রিয়া
২৫। নিয়ন্ত্রণের পূর্ববর্তী কাজকে কি বলে?
ক) সংগঠন খ) সমন্বয়
গ) প্রেষণা ঘ) নির্দেশনা
২৬। সমন্বয়নের অভাবে দেখা দেয়-
i. বিশৃঙ্খলা ii. ভুল বুঝাবুঝি
iii. পরনির্ভরতা
কোনটি সঠিক?
ক) i ও ii খ) i ও iii গ) ii ঘ) i, ii ও iii
২৭।নিয়ন্ত্রণের বৈশিষ্ট হলো-
i. এটি সর্বশেষ কাজ
ii.কালান্তিক কাজ
iii বিচ্যুতি বের করে সংশোধন ব্যবস্থা
কোনটি সঠিক?
ক) i ও ii খ) i ও iii
গ) ii ঘ) i, ii ও iii
২৮। ব্রেক ইভেন বিন্দুতে কোনটি সমান হয়? ক) বিক্রয়, আয়, মোট ব্যয় খ) মোট ব্যয়
গ) মোট আয় ঘ) মোট বিক্রয়
২৯। PERT এর পূর্ণরূপ কোনটি?
ক) Program Evalution & Review Technique
খ ) Proper Evalution & Review Technique
গ) Program Evalution & Revise Technique
ঘ) Program Evalution & Review Trainig
৩০। কোনটি নিয়ন্ত্রণের সাধারণ কৌশল?
ক) বাজেট খ) গ্র্যান্ট চার্ট
গ) বেঞ্চমার্কিং ঘ) ব্যবস্থাপনায় নিরীক্ষা
উত্তরমালাঃ
১৫ ক, ১৬ ক, ১৭ গ, ১৮ ক, ১৯ খ, ২০ ক, ২১ ক, ২২ ক, ২৩ ক, ২৪ ঘ, ২৫ খ, ২৬ ক, ২৭ ঘ, ২৮ ক, ২৯ ক, ৩০ ক
