কালিহাতীর লৌহজং নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে ছয়টি বাংলা ড্রেজার ধ্বংস করেছে ভ্রাম্যমাণ আদালত। এ সময় ড্রেজার পরিচালনাকারীর কাছ থেকে ২০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। মঙ্গলবার বিকালে এ অভিযান পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) মো. শাহরিয়া রহমান। এ সময় নির্বাহী ম্যাজিস্ট্রেট বলেন, সরকারি নিষেধাজ্ঞা সত্ত্বেও দীর্ঘদিন যাবত্ নদীর বিভিন্ন পয়েন্ট থেকে অবৈধভাবে বালু উত্তোলন করে আসছে একটি মহল। মাঝে মাঝে অভিযান পরিচালনা করে ড্রেজার আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়। কিন্তু কিছু পরে আবারও শুরু হয় অবৈধভাবে বালু উত্তোলন। এ অভিযান অব্যাহত থাকবে।
