নেত্রকোনায় কারাগারে তিন প্রতারক

আপডেট : ১৫ জানুয়ারি ২০২০, ২১:৫১

নেত্রকোনায় তিন প্রতারককে কারাগারে পাঠিয়েছে আদালত। বুধবার জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট সোহেল ম্রংয়ের আদালতে জামিনের জন্য হাজির হলে বিজ্ঞ ম্যাজিস্ট্রেট তাদের জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠান। তারা হলেন, রহিমপুর গ্রামের রব মিয়ার ছেলে নুরুল হক, মজিবর রহমানের ছেলে বাচ্চু মিয়া এবং তালেব আলীর ছেলে শহীদ মিয়া।

জানা গেছে, রহিমপুর গ্রামে পল্ল­ী বিদ্যুত্ সমিতির তিন কিলোমিটার বিদ্যুত্ লাইন থেকে ৩০০ পরিবারকে বিদ্যুত্ সংযোগ দেবার নাম করে উল্লিখিত তিন ব্যক্তি ৪ হাজার টাকা থেকে ৭ হাজার টাকা পর্যন্ত নেয়। কিন্তু গত কয়েক বছরে তারা বিদ্যুত্ সংযোগ দিতে না পারায় কয়েক জন তাদের বিরুদ্ধে গত বছর ১৭ নভেম্বর আদালতে মামলা দায়ের করেন।