ঝিনাইদহের মহেশপুর উপজেলার পলিয়ানপুর সীমান্তের ইছামতী নদী থেকে ফরিদ হোসেন হূদয় (২৫) নামে এক বাংলাদেশি যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। বুধবার দুপুরে এ লাশ উদ্ধার করা হয়। হূদয় পলিয়ানপুর গ্রামের সবুর আলির ছেলে।
মহেশপুর থানার ওসি মোর্শেদ হোসেন খান জানান, তার বাবার মতে বছর পাঁচেক আগে তার ছেলে ভারতে যায়। সেদেশে কাজ করত। গত ১০ জানুয়ারি নদী পার হয়ে বাংলাদেশে আসার সময় তার ছেলে নিখোঁজ হয়। পুলিশ লাশ উদ্ধারের পর পোস্টমর্টেমের জন্য ঝিনাইদহ সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে।
