সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার সাত বছরের শিশু তোফাজ্জল হোসেনকে নৃশংসভাবে হত্যায় জড়িতদের বিচার দাবিতে ঘণ্টাব্যাপী মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। বুধবার দুপুরে তাহিরপুর উপজেলার আব্দুর জহুর চত্বরে তাহিরপুর উপজেলা খেলাঘর আসরের আয়োজনে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক, শিক্ষার্থীসহ সর্বস্তরের জনসাধারণের অংশগ্রহণে ঘণ্টাব্যাপী এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে বক্তব্য রাখেন খেলাঘর আসর তাহিরপুর উপজেলা শাখার সভাপতি গোলাম সারোয়ার লিটন, সাধারণ সম্পাদক মাকসুম আহমেদ, স্বেচ্ছাসেবক লীগ সাধারণ সম্পাদক ইমরান হোসেন বিপক, যুবদল যুগ্ম সাধারণ সম্পাদক শাহজাহান কবির, শেখর রায় প্রমুখ।
