চট্টগ্রামে ট্রেনে কাটা পড়ে যুবকের মৃত্যু

আপডেট : ১৫ জানুয়ারি ২০২০, ২১:৫৪

চট্টগ্রামে ট্রেনে কাটা পড়ে এক যুবকের মৃত্যু হয়েছে। গতকাল বুধবার নগরীর আমবাগান ডকইয়ার্ড এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত যুবকের পরিচয় জানা যায়নি। চট্টগ্রাম রেলওয়ে থানার ওসি মোস্তাফিজ ভুঁইয়া বিষয়টি নিশ্চিত করেন।