উখিয়ায় ইয়াবাসহ আটক এক

আপডেট : ১৫ জানুয়ারি ২০২০, ২১:৫৪

উখিয়া থানা পুলিশ মঙ্গলবার গভীর রাতে রাজাপালং ইউনিয়নের কাশিয়ারবিল এলাকায় অভিযান চালিয়ে গুরা মিয়ার ছেলে ছৈয়দ আলমকে ১০৫ পিস ইয়াবাসহ আটক করে। উখিয়া থানার এসআই শামীম ভুঞা জানান, সে রাজাপালং ইউনিয়নের বিভিন্ন গ্রামাঞ্চলে খুচরা ইয়াবা বিক্রি করে আসছিল দীর্ঘদিন থেকে। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করে বুধবার সকালে আদালতে পাঠানো হয়েছে।