শেরপুরের নকলায় ৩ হাজার ৫০ পিস ইয়াবাসহ নূরে আলম (৩২) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র্যাব-১২। মঙ্গলবার রাতে পৌর শহরের বাজারদী এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। সে কুড়িগ্রামের রৌমারী উপজেলার মহিলা কলেজপাড়া এলাকার সুলতান মিয়ার ছেলে। রাতেই তাকে নকলা থানায় সোপর্দ করা হয়েছে। নকলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আলমগীর হোসেন শাহ জানান, র্যাবের হাতে গ্রেফতার হওয়া যুবককে অভিযোগসহ থানায় সোপর্দ করা হয়েছে। এ ঘটনায় নিয়মিত মামলা গ্রহণের প্রস্তুতি চলছে।
