সুন্দরবনে কাঁকড়া প্রজনন মৌসুমে নিষেধাজ্ঞা উপেক্ষা করে নদীতে কাঁকড়া ধরার অপরাধে চার জেলেকে আটক করেছে বন বিভাগের স্মাট প্যাট্রল টিমের সদস্যরা। বুধবার ভোরে গহিন সুন্দরবনে ৪৭ নম্বর কম্পার্টমেন্টের আওতায় নচুখালী অভয়ারণ্যের (রিজার্ভ ফরেস্ট) খাল থেকে তাদের আটক করা হয়। সাতক্ষীরা সহকারী বন সংরক্ষক (এসিএফ) এম এ হাসান জানান, আটক জেলেদের বন আইনে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।
