কেশবপুরে বিদ্যুত্স্পৃষ্টে মা ও ছেলের মৃত্যু

আপডেট : ১৫ জানুয়ারি ২০২০, ২১:৫৫

কেশবপুরে বুধবার বিকালে বিদ্যুত্স্পৃষ্টে মা ও ছেলের মৃত্যু হয়েছে। নিহতরা হলেন—উপজেলার হাসানপুর ইউনিয়নের টিটাবাজিতপুর গ্রামের আলিম মোড়লের স্ত্রী জ্যোস্না বেগম (৩৫) এবং তার ছেলে আল আমিন (২০)। আল আমিন এবার মুক্তিযোদ্ধা মহাবিদ্যালয়ের এইচএসসি পরীক্ষার্থী ছিল।

এলাকাবাসী জানায়, কলেজছাত্র আল আমিন বিকালে গ্রামের পশ্চিম বিলে সেচ মোটর মেরামত ও সংযোগ দিতে গিয়ে বিদ্যুত্স্পৃষ্টে মারা যায়। জ্যোস্না বেগম ছেলে বাড়ি আসতে দেরি করায় তাকে ডাকতে গিয়ে আল আমিনকে সেচ মোটরের পাশে পড়ে থাকতে দেখে হাত দিয়ে ডেকে তুলতে চেষ্টা করলে তিনিও বিদ্যুত্স্পৃষ্টে মারা যান।

যশোর পল্লী বিদ্যুত্ সমিতির কেশবপুর জোনাল অফিসের ডিজিএম (ভারপ্রাপ্ত) মকছেদুল মোমিন জানান, এ বিষয়ে তাদের কেউ খবর দেয়নি।  কেশবপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ আবু সাঈদ জানান, এ ঘটনায় থানায় অপমৃত্যু মামলা হবে।