ঘোড়াশালে রেলওয়ের উচ্ছেদ অভিযান

আপডেট : ১৫ জানুয়ারি ২০২০, ২১:৫৬

নরসিংদীর পলাশ উপজেলার ঘোড়াশাল পৌর এলাকায় রেলওয়ের জায়গায় গড়ে ওঠা অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান চালিয়েছে রেলওয়ে কর্তৃপক্ষ। বুধবার দুই দিনব্যাপী উচ্ছেদ অভিযানের প্রথম দিনের উচ্ছেদ সকাল ১০টা থেকে বিকাল ৪টা পর্যন্ত চলে। এ সময় রেলস্টেশন এলাকায় প্রায় চার শতাধিক অবৈধ দোকান ও স্থাপনা গুঁড়িয়ে দেওয়া হয়। এ উচ্ছেদ অভিযান পরিচালনা করেন ঢাকা বিভাগীয় ডিভিশনাল রেলওয়ে ব্যবস্থাপক এ এম সালাউদ্দিন ও রেলওয়ে এস্টেট অফিসার মো. নজরুল ইসলাম। এ সময় আরো উপস্থিত ছিলেন, বিভাগীয় ইলেক্ট্রনিক ইঞ্জিনিয়ার আরিফ হোসেন, ঘোড়াশাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ পুলিশ পরিদর্শক জহিরুল আলম।