অনুপ্রবেশের দায়ে ভারতীয় নাগরিক আটক

আপডেট : ১৫ জানুয়ারি ২০২০, ২১:৫৬

ঝিনাইদহের মহেশপুর সীমান্ত দিয়ে ভারত থেকে অবৈধভাবে বাংলাদেশে অনুপ্রবেশকালে মঞ্জয় কুমার (৩৫) নামের এক ভারতীয় নাগরিককে আটক করেছে বিজিবি। বুধবার ভোরে উপজেলার জুলুলী সীমান্তের মাটিলা মাঠ থেকে তাকে আটক করা হয়। সে ভারতের উত্তর চব্বিশ পরগনা জেলার বাগদা থানার কুলিয়া গ্রামের সুশান্ত কুমারের ছেলে।

খালিশপুর ৫৮ ব্যাটালিয়নের সহকারী পরিচালক মোহাম্মদ নজরুল ইসলাম খান জানান, আটককৃত ভারতীয় নাগরিককে জিজ্ঞাসাবাদকালে বাংলাদেশে আত্মীয়ের বাড়ি বেড়াতে এসেছে বলে জানায়। তাকে মহেশপুর থানায় সোপর্দ করা হয়েছে।