বাকেরগঞ্জে জুঁই আক্তার (১৯) নামে এক গৃহবধূর লাশ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার রাতে কাঠালিয়া গ্রাম থেকে তার লাশ উদ্ধার করা হয়। সে ঐ গ্রামের জুয়েল হাওলাদারের মেয়ে ও হাবিবুর রহমান নাহিদের স্ত্রী।
বাকেরগঞ্জ থানা পুলিশ পরিদর্শক (তদন্ত) জহিরুল ইসলাম জানান, থানা পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বরিশাল শের-ই-বাংলা মেডিক্যালে প্রেরণ করেছে। এ ব্যাপারে থানায় অপমৃত্যু মামলা হয়েছে।
