অবসর ভেঙে আন্তর্জাতিক ক্রিকেটে ফেরার পর নিজেকে শিশু বলে মনে করছেন ওয়েস্ট ইন্ডিজের অলরাউন্ডার ডোয়াইন ব্রাভো। ৩৬ বছর বয়সি ব্রাভোর মতে, এ যেন তরুণ বয়সে প্রথমবারের মতো জাতীয় দলে ডাক পাওয়া। তিনি বলেন, ‘এটি দুর্দান্ত অনুভূতি। আন্তর্জাতিক ম্যাচ খেলতে প্রধান নির্বাচক রজার হার্পারের কাছ থেকে পুনরায় ফেরার ডাক পেয়ে আবারও নিজেকে শিশু মনে হচ্ছে। তারা আমাকে ফিরে পাবার প্রত্যাশায় ছিলেন। নেতৃত্ব, স্টাফ ও দলের মধ্যে ব্যাপক পরিবর্তনের কারণে পুনরায় দলে ফেরার স্বপ্ন দেখছিলাম। তাই আমি খুশি যে, আবারও এই দলে প্রতিনিধিত্ব করার সুযোগ পেয়ে। আমি আমার সর্বোচ্চ দেওয়ার সর্বাত্মক চেষ্টা করব।’
