ইউনিভার্সিটি অব লিবারেল আর্টস বাংলাদেশ (ইউল্যাব) আন্তঃবিশ্ববিদ্যালয় ফুটবলে চ্যাম্পিয়ন হয়ে ‘বঙ্গবন্ধু গোল্ড কাপ’ এর পাশাপাশি ৫০ হাজার টাকা নগদ পুরস্কার জিতেছে।
বিজেএমই ইউনিভার্সিটি অব ফ্যাশন অ্যান্ড টেকনোলজি ( বিইউএফটি) আয়োজিত এই টুর্নামেন্টের ফাইনাল গত বৃহস্পতিবার বিইউএফটির স্থায়ী ক্যাম্পাস আশুলিয়ার মাঠে অনুষ্ঠিত হয়। এবারের আসরে ১৮টি বিশ্ববিদ্যালয় অংশ নেয়। ফাইনালে ইউল্যাব ৪-০ গোলে বিইউএফটিকে হারায়। ইউল্যাবের চিন্ময় রায় দুই গোল দেন। অপর গোলগুলো করেন শরিফ আহমেদ শশী ও উইঙ্গার জাকিরুল ইসলাম। বিজয়ী দলের গোলরক্ষক আজিজুর রহমান পিয়াশ ম্যান অফ দ্য ম্যাচ এবং টুর্নামেন্টের সেরা গোলরক্ষক হন।
—খবর বিজ্ঞপ্তি
