এমিরেটস যাত্রীদের জন্য দুবাইয়ে বিশেষ মূল্যছাড়

আপডেট : ১৫ জানুয়ারি ২০২০, ২২:২৫

চলতি শীত মৌসুমে আবারও ‘মাই এমিরেটস পাশ’ অফার ঘোষণা করেছে এমিরেটস। এমিরেটস যাত্রীরা তাদের বোর্ডিং পাশ ব্যবহার করে সংযুক্ত আরব আমিরাতের পাঁচ শতাধিক রিটেইল আউটলেট এবং বিনোদনকেন্দ্রে ৫০% পর্যন্ত মূল্যছাড়ের পাশাপাশি বিশেষ সুবিধা ভোগ করবেন। আগামী ৩১ মার্চ ২০২০ পর্যন্ত দুবাই বা ভায়া দুবাই ভ্রমণকারী এমিরেটস যাত্রীদের জন্য অফারটি প্রযোজ্য হবে। অফারের অধীনে যাত্রীরা বিভিন্ন জনপ্রিয় রিটেইল আউটলেট ও আন্তর্জাতিক ফ্যাশন ব্র্যান্ড শপে ৩০ শতাংশ পর্যন্ত; ফাইন ডাইনিংয়ের ক্ষেত্রে ৫০ শতাংশ পর্যন্ত; বিনোদন কার্যক্রমে ৫০ শতাংশ পর্যন্ত এবং বিশ্বমানের হোটেল-গুলোতে স্পা সেবায় ৫০ শতাংশ পর্যন্ত মূল্যছাড় পাবেন। —প্রেস বিজ্ঞপ্তি