অভিযোগপত্র গ্রহণ নিয়ে শুনানি ২১ জানুয়ারি

আপডেট : ১৫ জানুয়ারি ২০২০, ২৩:০৭

বুয়েট শিক্ষার্থী আবরার ফাহাদ হত্যা মামলায় অভিযোগপত্র গ্রহণ বিষয় শুনানির জন্য আগামী ২১ জানুয়ারি দিন ধার্য করেছে আদালত। ঐদিন ২২ আসামিকে কারাগার থেকে আদালতে হাজির করতে কারা কর্তৃপক্ষকে নির্দেশ দেওয়া হয়েছে। গতকাল বুধবার ঢাকা মহানগর দায়রা জজ কে এম ইমরুল কায়েস এ আদেশ দেন। সংশ্লিষ্ট আদালতের পাবলিক প্রসিকিউটর তাপস কুমার পাল সাংবাদিকদের এ তথ্য জানান।

গত সোমবার আবরার হত্যা মামলার নথি বিচারের জন্য প্রস্তুত হওয়ায় মহানগর দায়রা জজ আদালতে পাঠানোর নির্দেশ দেন ঢাকার সিএমএম আদালত। এরপরই নথিটি ঐ আদালতে পাঠানো হয়। গত ১৩ নভেম্বর আবরারকে পিটিয়ে হত্যার ঘটনায় ২৫ জনের বিরুদ্ধে করা অভিযোগপত্রটি আদালতে জমা দেন মামলার তদন্ত কর্মকর্তা ডিবি পুলিশ। এ মামলায় তিন আসামি এখনো পলাতক রয়েছে।