ময়মনসিংহে শ্বাসরোধ করে স্ত্রী ও সন্তানকে হত্যা

আপডেট : ১৫ জানুয়ারি ২০২০, ২৩:১১

ময়মনসিংহে পারিবারিক কলহের জেরে স্ত্রী ও সন্তানকে শ্বাসরোধ করে হত্যার অভিযোগ উঠেছে শফিকুল ইসলাম শাহিনের বিরুদ্ধে। গতকাল বুধবার সন্ধ্যায় নগরীর খাগডহর ফকিরবাড়িতে এ ঘটনা ঘটে বলে জানিয়েছেন কোতোয়ালি মডেল থানার ওসি মাহমুদুল ইসলাম। তিনি বলেন, শফিকুল ইসলাম শাহিন তার স্ত্রী রুমা আক্তার (৩৮), কন্যা নাফিয়া আক্তারকে (১২) শ্বাস রোধ করে হত্যা করেন। এসময় তাদের বড়ো মেয়ে লাবণ্য দেখে ফেলায় তাকেও হত্যার চেষ্টা করা হয়। তার চিত্কারে স্থানীয়রা এগিয়ে এলে শাহিন পালিয়ে যায়। দুই জনের লাশ উদ্ধার করে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। আহত লাবণ্যকে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। ধারণা করা হচ্ছে, পারিবারিক কলহের জেরেই এই হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে। শাহিনকে আটকের চেষ্টা চলছে। ডিআইজি ব্যারিস্টার হারুন অর রশিদ, পুলিশ সুপার মোহাম্মদ আহমার উজ্জামান ঘটনাস্থল পরিদর্শন করেছেন।