রাজধানীর পুরানা পল্টনে ম্যানহোলে জমে থাকা গ্যাস বিস্ফোরিত হয়ে একজন আহত হয়েছেন। বুধবার দুপুরে পল্টনের আজাদ প্রোডাক্টসের গলিতে এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, হঠাত্ বিকট শব্দে বিস্ফোরণে ঢাকনাযুক্ত ড্রেনের ওপরের অন্তত সাতটি স্ল্যাব (ঢাকনা) খুলে যায়। এতে আতঙ্কিত হয়ে আশপাশের লোকজন ছুটাছুটি শুরু করেন। একজনকে মাটিতে পড়ে থাকতে দেখা যায়। তিনি সামান্য আহত হয়েছেন বলে প্রাথমিক তথ্য পাওয়া গছে। তবে তার অবস্থার বিষয়ে বিস্তারিত কিছু জানা যায়নি।
