শোক সংবাদ

আপডেট : ১৬ জানুয়ারি ২০২০, ০০:৩৭

হাজি আলাউদ্দিন খান

ফরিদপুরের মধুখালী পৌরসভার পরিক্ষিতপুর গ্রামের বাসিন্দা এবং স্থানীয় আলতুখান জুট মিল এবং পান্না গ্রুপের চেয়ারম্যান হাজি আলাউদ্দিন খান ওরফে আলতু খান মঙ্গলবার ঢাকার লালমাটিয়ায় নিজ বাড়িতে বার্ধক্যজনিত কারণে ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহি.. .রাজিউন)। তিনি চার ছেলে ও তিন মেয়ে রেখে গেছেন। বুধবার বাদ জোহর পরিক্ষিতপুর স্টেডিয়াম মাঠে মরহুমের  জানাজা  শেষে পারিবারিক কবরস্থানে মরদেহ  দাফন করা হয়েছে। হাজি আলাউদ্দিন খানের মৃত্যুতে বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য মো. আব্দুর রহমান, ফরিদপুর-১ আসনের এমপি মো. মনজুর হোসেন, সাবেক এমপি শাহ্ মো. আবু জাফর, শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।

গণফ্রন্ট নেতা আসাদ আলী

জাতীয় গণফ্রন্ট কেন্দ্রীয় নেতা ও জাতীয় কৃষক খেতমজুর সমিতির কার্যকরী সভাপতি মো. আসাদ আলী (৬৭) বুধবার ভোরে পৌর সদরের মনিরামপুরের নিজ বাসভবনে হূদেরাগে আক্রান্ত হয়ে ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহি... ..রাজিউন)। তার মৃত্যুতে শাহজাদপুরের রাজনৈতিক নেতৃবৃন্দ, সাস্কৃতিক নেতৃবৃন্দ, প্রেসক্লাব শাহজাদপুরের সভাপতি আতাউর রহমান পিন্টু, সাধারণ সম্পাদক ওমর ফারুকসহ কর্মরত সংবাদকর্মীরা গভীর শোক ও সমবেদনা জানিয়েছেন।  তিনি স্ত্রী, তিন ছেলে রেখে গেছেন। বুধবার বাদ আসর শাহজাদপুর সরকারি কলেজ মাঠে জানাজা শেষে বিসিক বাসস্ট্যান্ড কবরস্থানে তাকে দাফন করা হয়েছে। এসময় জাতীয় গণফ্রন্টের সমন্বয়কারী টিপু বিশ্বাসসহ কেন্দ্রীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।