চিকিত্সার জন্য সাহায্যের আবেদন

আপডেট : ১৬ জানুয়ারি ২০২০, ০০:৩৭

গর্ভধারিনী মাকে বাঁচাতে আকুতি জানিয়েছেন মনিকা বিশ্বাস। মনিকার মা মালতী রানী বিশ্বাস, দীর্ঘদিন ধরে কিডনি রোগে ভুগছেন। স্বল্পসামর্থ্য ও নানা সীমাবদ্ধতার মধ্যেও মনিকা তার মায়ের ব্যয়বহুল চিকিত্সা চালিয়ে নিয়েছেন। সাম্প্রতিকালে তার মা শারীরিক সীমাবদ্ধতায় ডায়ালাইসিস আর নিতে পারছেন না। ফলে চিকিত্সকের পরামর্শ মতে কিডনি প্রতিস্থাপন ছাড়া কোনো বিকল্প নেই। এই ব্যয়বহুল প্রক্রিয়ার খরচ মনিকা ও তার পরিবারের পক্ষে এককভাবে বহন করা অসম্ভব। তাই তাকে বাঁচাতে মনিকার পাশে দাঁড়াতে দেশবাসীর সকলের প্রতি আহ্বান জানিয়েছেন মনিকা বিশ্বাস। আর্থিক সহায়তার জন্য: বিকাশ নম্বর : ০১৯১৮১৭৮৩৪০, অ্যাকাউন্ট নাম: Monika Rani Biswas, অ্যাকাউন্ট নং: ০১৭৩২০৯০০০০০৭১৪৮, এলিফ্যান্ট রোড শাখা, ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক লি. ঢাকা।