গৃহবন্দী হিসেবেই অন্যত্র সরানো হচ্ছে কাশ্মীরের ওমর আব্দুল্লাহকে

আপডেট : ১৬ জানুয়ারি ২০২০, ০০:৫৪

জম্মু-কাশ্মীরের সাবেক মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লাহ গৃহবন্দীই থাকবেন। স্বরাষ্ট্রমন্ত্রণালয়ের একটা সূত্র গতকাল এই তথ্য জানিয়েছে। তবে আগামী সপ্তাহে তার শ্রীনগরের সরকারি বাংলোর কাছেই স্থানান্তরিত করা হবে ফারুক আবদুল্লাহের পুত্রকে। গত ৫ আগস্ট জম্মু-কাশ্মীরে থাকা সংবিধানের বিশেষ ধারা ৩৭০ বিলোপ করে কেন্দ্র। জম্মু-কাশ্মীর আর লাদাখ এই দু’টি নতুন কেন্দ্র শাসিত অঞ্চল ঘোষণা করেছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। সংবিধানের এই ধারা বিশেষ মর্যাদা এত বছর দিয়ে আসছিল উপত্যকাকে। ফলে সেই সিদ্ধান্তের প্রতিবাদে জম্মু-কাশ্মীর যাতে অস্থির না হয় তাই একাধিক রাজনৈতিক নেতৃত্বকে সেদিন থেকেই গৃহবন্দী করেছিল সরকার। সেই তালিকায় ছিলেন সে রাজ্যের তিন সাবেক মুখ্যমন্ত্রী ফারুক আবদুল্লাহ, মেহবুবা মুফতি আর ফারুক পুত্র ওমর আবদুল্লাহ। -এনডিটিভি