কুতিনহোকে ফিরিয়ে আনছে বার্সা!

আপডেট : ১৬ জানুয়ারি ২০২০, ০৯:৪৩

লিভারপুল থেকে ২০১৮ সালে অনেক ঘটা করে ব্রাজিলে ফিলিপ কুতিনহোকে এনেছিল বার্সেলোনা। যদিও, প্রত্যাশার চাপ তিনি মেটাতে পেরেছিলেন সামান্যই। ফলে গত আগস্টেই তাকে ধারে পাঠিয়ে দেয়া হয় বায়ার্ন মিউনিখে।

 

সেখানে তার পারফরম্যান্স সন্তোষজনক। এখন নিজেদের ক্লাবের পরিবর্তিত পরিস্থিতিতে বার্সেলোনা মনে করছে কোটিনহোকে ফিরিয়ে আনা দরকার। স্প্যানিশ গণমাধ্যমে গুঞ্জন আছে, নতুন কোচ কুইক সেতিয়েন দায়িত্ব নেওয়ার পরই কোটিনহোকে ফিরিয়ে আনার ব্যাপারে উদ্যোগ নিয়েছেন। কারণ, তিনি এই মুহূর্তে ক্লাবটিকে ঢেলে সাজাতে চান। আর লুইস সুয়ারেজ ইনজুরি নিয়ে লম্বা সময়ের জন্য মাঠের বাইরে চলে যাওয়ায় আক্রমণ ভাগের জোর বাড়াতেও কাউকে দরকার বার্সেলোনার।

 

ইত্তেফাক/এএম