জাতীয় কবির পুত্রবধূ উমা কাজী আর নেই  

আপডেট : ১৬ জানুয়ারি ২০২০, ১৩:১৮

জাতীয় কবি কাজী নজরুল ইসলামের বড় ছেলে কাজী সব্যসাচীর স্ত্রী উমা কাজী আর নেই। উমা কাজী আজ বুধবার রাত আনুমানিক সাড়ে আটটার দিকে রাজধানীর ইউনাইটেড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। তিনি বার্ধক্যজনিত নানা রোগে ভুগছিলেন।

তার বয়স হয়েছিল ৮০বছর। বৃহস্পতিবার জোহরের নামাজের পর জানাজা শেষে বনানী কবরস্থানে তাকে সমাহিত করা হবে।

জাতীয় কবি কাজী নজরুল ইসলামের বড় ছেলে কাজী সব্যসাচীর স্ত্রী ও খিলখিল কাজীর মা উমা কাজীর মৃত্যুতে গভীর শোক ও দু:খ প্রকাশ করেছেন সংস্কৃতি বিষয়ক প্রতিমন্ত্রী কে এম খালিদ। প্রতিমন্ত্রী আজ এক শোকবার্তায় মরহুমের বিদেহী আত্মার শান্তি কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান। (বাসস)

ইত্তেফাক/আরকেজি