প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব মো. সেলিম রেজার পিতা মো. আব্দুস সাত্তার (৯৩) ইন্তেকাল করেছেন। বৃহস্পতিবার ঢাকার আগারগাঁওস্থ ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসাইন্সেস ও হাসপাতালে ইন্তেকাল করেন তিনি (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
মরহুমের গ্রামের বাড়ি পাবনার বেড়া উপজেলার সানিলা গ্রামে। মৃত্যুকালে তিনি দুই ছেলে ও চার কন্যাসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
আরো পড়ুন: বেরোবি সাংবাদিক সমিতির সভাপতি মোবাশ্বের, সম্পাদক আলামিন
তার মৃত্যুতে প্রবাসী কল্যাণমন্ত্রী ইমরান আহমদ গভীর শোক প্রকাশ করেছেন। তিনি মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করে শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।
ইত্তেফাক/এএএম
