শিশুদের জন্য ‘কল্প গল্প’

আপডেট : ১৬ জানুয়ারি ২০২০, ২০:৩৮

আগামীকাল থেকে মাছরাঙা টেলিভিশনে শুরু হচ্ছে শিশুদের জন্য অনুষ্ঠান ‘কল্প গল্প’। শিশুদের মজার মজার গল্প বলার এ অনুষ্ঠানটি উপস্থাপনা করবেন তামান্না তিথি। প্রতি পর্বে নতুন নতুন গল্প নিয়ে হাজির হবেন তিনি। যেদিন যে গল্প হবে তার মূল চরিত্র ধারণ করে তিনি গল্প বলবেন এবং অভিনয় করবেন। পাশাপাশি শিশুরাও গল্পের বিভিন্ন চরিত্রের রূপ ধারণ করবে। গল্পকারের বর্ণনা শুনে, সাজানো চরিত্রের অভিনয় দেখে শিশুরা নানা ধরনের প্রতিক্রিয়া দেখাবে। তাদের অনেক ধরনের প্রশ্নের উত্তর দেবেন উপস্থাপিকা। এটি নাহিন শফিকের প্রযোজনায় প্রতি শনিবার সন্ধ্যা ৬টায় প্রচার হবে।