টুকরো খবর

সিসিমপুর’-এর নতুন মৌসুম

আপডেট : ১৬ জানুয়ারি ২০২০, ২০:৪০

 

১৫ বছর ধরে শিশুদের আনন্দে মাতিয়ে রেখেছে সিসিমপুরের জনপ্রিয় চরিত্র ইকরি, টুকটুকি, শিকু আর হালুম। কিছুদিন দিন হলো সেই দলে যোগ দিয়েছে নতুন বন্ধু রায়া। নতুন বন্ধু জনপ্রিয়তা পাওয়ার সঙ্গে সঙ্গে নতুন মৌসুম শুরু হচ্ছে আজ থেকে।

‘এবার সিজন বারো, এগিয়ে যাবো আরো’—শ্লোগান নিয়ে সিসিমপুর সিজন ১২ আসছে দুরন্ত টিভিতে। দুরন্ত টিভিতে প্রতিদিন সিসিমপুর প্রচারিত হচ্ছে আরো আগে থেকেই। এবার জনপ্রিয় এই অনুষ্ঠানটির নতুন সিজন প্রচার হবে আজ বিকেল ৫টা ৩০ মিনিটে।

সিসিমপুর বিশ্বখ্যাত মার্কিন টেলিভিশন অনুষ্ঠান ‘সিসেমি স্ট্রিট-এর বাংলাদেশি সংস্করণ। শিশুদের ভাষা, স্বাক্ষরতা, গণিত, সামাজিক, মানসিক ও মানবিক দক্ষতা বিকাশের জন্য সিসেমি স্ট্রিট কাজ করছে পৃথিবীর দেড় শতাধিক দেশে।