কলকাতায় সম্মাননা পাচ্ছেন সাহিত্য ও সংস্কৃৃতি অঙ্গনের দুই বাংলার ১৬ গুণীজন। সস্প্রতি কলকাতায় নন্দন সেন্টারে এক সংবাদ সম্মেলনের মাধ্যমে পুরস্কার প্রাপ্তদের চূড়ান্ত নামের তালিকা ঘোষণা করেন নিখিলবঙ্গ বাচিক সংসদের সাধারণ সম্পাদক বিপ্লব মণ্ডল।
গুণীদের সম্মাননা দিচ্ছে পশ্চিম বাংলার সাংস্কৃতিক সংগঠন নিখিলবঙ্গ বাচিক সংসদ ও কলকাতার জনপ্রিয় টেলিভিশন চ্যানেল কালারস বাংলা।
আগামী ১৮ জানুয়ারি কলকাতার জোড়াসাঁকো ঠাকুরবাড়ির রবীন্দ্রমঞ্চ মিলনায়তনে এ সম্মাননা প্রদান করা হবে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন পশ্চিম বাংলা বিধান সভার বিধায়ক স্মিতা বক্সী। পুরস্কার প্রাপ্তরা হলেন এপার বাংলার কবি অসীম সাহা, সুরকার ও সংগীত পরিচালক শেখ সাদী খান, অভিনেতা জিয়াউল হাসান কিসলু ও শহীদুল আলম সাচ্চু, মঞ্চ নাট্যকার ও নির্দেশক কাজী রফিক, নাট্যকার ও গীতিকার সহিদ রাহমান, গীতিকার মহম্মদ হাবিবুল্লাহ ও চলচ্চিত্র অভিনেতা রতন খান।
