কথা চিরন্তন

আপডেট : ১৬ জানুয়ারি ২০২০, ২১:১৫

বাণী

 

লোকের সঙ্গে নম্র ব্যবহার করো, কঠোর হয়ো না, তাদের প্রফুল্ল করো, নিন্দা কোরো না। বহু কেতাবি লোক মিলবে যারা তোমাকে প্রশ্ন করবে, বেহেশতের চাবি কী? উত্তর দিয়ো, বেহেশতের চাবি আল্লাহর সত্যতায় সাক্ষ্য ও সত্কর্ম সম্পাদন

 

যে ব্যক্তি কোনো শিক্ষার্থীকে সাহায্য করে এবং সেই সাহায্য যদি একটি ভাঙা কলম অথবা এক টুকরো কাগজ দ্বারাও হয়, তবে সে ব্যক্তি কাবাগৃহ সত্তরবার নির্মাণ করে দেওয়ার সওয়াব (পুণ্য) লাভ করবে

 

নামাজ রোজা হজ-যাকাত এবং ওমরাহ পালন ও আল্লাহর পথে জেহাদ থেকেও পিতা-মাতার প্রতি সত্ ব্যবহার করা উত্তম

 

সাবধান! ধর্ম নিয়ে বাড়াবাড়ি কোরো না। এই বাড়াবাড়ির জন্য তোমাদের পূর্ববর্তী বহুজাতি ধ্বংস হয়েছে

 

ধর্মে কোনো জোর-জবরদস্তি নেই