স্বরূপকাঠিতে দাবা টুর্নামেন্ট

শুভ চ্যাম্পিয়ন

আপডেট : ১৬ জানুয়ারি ২০২০, ২১:৪৩

স্বরূপকাঠিতে কুদ্দুস আকন স্মৃতি নবারুন কাপ দাবা টুর্নামেন্টে শুভ মণ্ডল চ্যাম্পিয়ন হয়েছে। গত বুধবার রাতে নবারুন যুব সংঘের চত্বরে অনুষ্ঠিত ফাইনাল খেলায় শুভ মণ্ডল ৩-২ সেটে বিনয় কুমার বিশ্বাসকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়। পরে সোহাগদল ইউপি চেয়ারম্যান আব্দুর রশিদ বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন।

পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বক্তব্য রাখেন উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক ডেপুটি কমান্ডার ও ক্লাব সভাপতি এম এ রাজ্জাক, মো. ফরিদ আহমেদ, অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক মো. আব্দুর জব্বার, অ্যাডভোকেট মো. আহসানুল কবির কিমু প্রমুখ।

উল্লেখ্য, এ টুর্নামেন্টে ২৪ জন দাবারু অংশ নেয়।