টম্যাটো :ত্বক রক্ষায় ধন্বন্তরি

আপডেট : ১৬ জানুয়ারি ২০২০, ২২:০১

পুষ্টিবিজ্ঞানীরা টম্যাটো পরীক্ষা করে দেখেছেন, তাতে যেসব উপাদান দেখা গেছে তা রীতিমতো চক্ষু চড়কগাছ হওয়ার মতো। বিজ্ঞানীরা এ-ও নিশ্চিত হয়েছেন যে, টম্যাটো বিশেষ করে পুরুষের প্রোস্টেট ক্যানসার প্রতিরোধে জাদুর মতো কাজ করে। অ্যান্টিঅক্সিডেন্ট জাতীয় খাদ্যতালিকায় টম্যাটোর নাম অন্যতম। এবার রূপচর্চায় টম্যাটোর ভূমিকা সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছেন একদল ব্রিটিশ বিজ্ঞানী। তাদের ভাষায়, টম্যাটো সূর্যের অতি বেগুনি রশ্মি থেকে ত্বককে রক্ষা করে। ম্যানচেস্টার ও নিউক্যাসেল বিশ্ববিদ্যালয়ের একদল ব্রিটিশ বিজ্ঞানী টম্যাটো ও মানুষের ত্বকের সঙ্গে সূর্যের অতি বেগুনি রশ্মির ক্রিয়া-বিক্রিয়া সম্পর্কে ব্যাপক সমীক্ষা চালান। পরে তারা এ সম্পর্কে জানান যে, সমীক্ষার একপর্যায়ে ১০ জন স্বেচ্ছাসেবীকে প্রতিদিনকার খাদ্যের সঙ্গে রান্না করা পাঁচ টেবিল চামচ পরিমাণ টমেটোর পেস্ট দেওয়া হয়। তিন মাস পর দেখা গেছে সূর্যের অতি বেগুনি রশ্মি থেকে ত্বক রক্ষার ক্ষমতা অন্যদের তুলনায় তাদের বহুলাংশে বেড়ে গেছে।