সমুদ্রসীমার সার্বভৌমত্ব রক্ষায় সক্ষমতা তুলে ধরল নৌবাহিনী

আপডেট : ১৬ জানুয়ারি ২০২০, ২২:০৪

দেশের সমুদ্রসীমার সার্বভৌমত্ব রক্ষা ও ব­ু-ইকোনমির উন্নয়নে নিরবচ্ছিন্নভাবে কাজ করে চলেছে বাংলাদেশ নৌবাহিনী। আর সেই দায়িত্ব পালনে নিজেদের সক্ষমতাকে বার্ষিক সমুদ্র মহড়া ‘এক্সারসাইজ সেফ গার্ড-২০১৯’ এর মাধ্যমে তুলে ধরল নৌবাহিনীর সদস্যরা। মহড়ায় বঙ্গোপসাগরে কাঙ্ক্ষিত লক্ষ্যবস্তুকে টার্গেট করে সফলভাবে ভূমি থেকে ভূমিতে, ভূমি থেকে আকাশে মিসাইল উেক্ষপণ, সাবমেরিন বিধ্বংসী গোলাবর্ষণ করা হয়।

বুধবার বঙ্গোপসাগরে অনুষ্ঠিত এই মহড়ায় পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নান প্রধান অতিথি হিসেবে অংশগ্রহণ করেন। এসময় নৌবাহিনী প্রধান এডমিরাল আওরঙ্গজেব চৌধুরী উপস্থিত ছিলেন। উক্ত মহড়ার মাধ্যমে নিজেদের জলসীমার নিরাপত্তা বিধান, নৌ যুদ্ধের বিভিন্ন কলাকৌশল ও যে কোনো ধরনের প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলায় উদ্ধার অভিযান পরিচালনার পূর্ণ সক্ষমতাকে তুলে ধরা হয়। 

দীর্ঘ ১৮ দিনব্যাপী আয়োজিত এ মহড়ায় বাংলাদেশ নৌবাহিনীর ফ্রিগেট, করভেট, ওপিভি, মাইনসুইপার, পেট্রোলক্রাফট, মিসাইল বোটসহ উলে­খযোগ্য সংখ্যক জাহাজ এবং নৌবাহিনীর মেরিটাইম পেট্রোল এয়ার ক্রাফট ও হেলিকপ্টার প্রত্যক্ষভাবে অংশগ্রহণ করে। এছাড়াও বাংলাদেশ কোস্ট গার্ড, সেনা ও বিমানবাহিনীসহ সংশ্লিষ্ট মেরিটাইম সংস্থাসমূহ এ মহড়ায় প্রত্যক্ষ/পরোক্ষভাবে অংশগ্রহণ করে। নৌ মহড়ার সমাপনী দিনে অন্যান্যের মধ্যে স্থানীয় সংসদ সদস্যবৃন্দ এবং উচ্চ পদস্থ সামরিক ও বেসামরিক ব্যক্তিবর্গ, নৌ সদর দপ্তরের প্রিন্সিপাল স্টাফ অফিসারগণ, কমান্ডার চট্টগ্রাম নৌ অঞ্চল, কমান্ডার বিএন ফ্লিটসহ পদস্থ নৌ কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।