গত বুধবার ‘বিশেষ চাহিদা সম্পন্ন ও সুবিধা বঞ্চিত শিশুদের সামাজিক পুনর্বাসনে আমরা অঙ্গীকারবদ্ধ’—এই স্লোগান নিয়ে ফেসেস ‘ডে-কেয়ার অ্যান্ড স্কিল ডেভেলপমেন্ট সেন্টার ফর দ্যা গিফটেড চিলড্রেন’—এর শুভ উদ্বোধন করা হয়। প্রধান অতিথি হিসেবে উদ্বোধন করেন সমাজকল্যাণ প্রতিমন্ত্রী শরীফ আহমেদ এমপি। উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ফেসেস-এর সভাপতি প্রফেসর ডা. মো. সালেহ উদ্দিন। অনুষ্ঠানে সমাজকল্যাণ মন্ত্রণালয়, সমাজসেবা অধিদপ্তর ও বিভিন্ন সংগঠনের কর্মকর্তাগণ আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। —প্রেস বিজ্ঞপ্তি
