ঢাকায় ডিজিটাল সার্ভিস ডিজাইন ল্যাব শুরু

আপডেট : ১৬ জানুয়ারি ২০২০, ২২:০৭

দেশের বিশ্ববিদ্যালয়গুলোতে সেবার ডিজিটাল সিস্টেমসমূহ একটি অভিন্ন প্ল্যাটফরমে আনা এবং ডিজিটাল ডিভাইসের বিভাজন হ্রাস করতে ছয় দিনব্যাপী ‘ডিজিটাল সার্ভিস ডিজাইন ল্যাব’-এর উদ্বোধনী অনুষ্ঠান গতকাল রাজধানীর গণপূর্ত ভবন অডিটরিয়ামে শুরু হয়েছে। ডিজিটাল সার্ভিস এক্সিলারেটর, এটুআই এবং তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের সহযোগিতায় বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন এ কর্মশালার আয়োজন করে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের সিনিয়র সচিব এন এম জিয়াউল আলম। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের অতিরিক্ত সচিব ড. অরুণা বিশ্বাস ও মো. আব্দুল্লাহ আল হাসান চৌধুরী। বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের সদস্য প্রফেসর ড. মো. সাজ্জাদ হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত ভাষণ প্রদান করেন এটুআইয়ের ফরহাদ জাহিদ শেখ। দেশের ৩৬টি পাবলিক ও প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের শিক্ষকবৃন্দ, শিক্ষা মন্ত্রণালয় এবং ইউজিসির পদস্থ কর্মকর্তাগণ অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।—প্রেস বিজ্ঞপ্তি