প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের সচিবের পিতার ইন্তেকাল

আপডেট : ১৬ জানুয়ারি ২০২০, ২২:০৭

প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব মো. সেলিম রেজার পিতা মো. আবদুস সাত্তার (৯৩) গতকাল বৃহস্পতিবার ঢাকার আগারগাঁওয়ে ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসাইন্সেস ও হাসপাতালে ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহি...রাজিউন)। মরহুমের গ্রামের বাড়ি পাবনা জেলার বেড়া উপজেলার সানিলা গ্রামে। মৃত্যুকালে তিনি দুই ছেলে ও চার মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। তার মৃত্যুতে প্রবাসী কল্যাণমন্ত্রী ইমরান আহমদ গভীর শোক প্রকাশ করেছেন। তিনি মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।