মাওলানা আব্দুর রহিম
বিশিষ্ট ইসলামি চিন্তাবিদ, শিক্ষানুরাগী ও ভোলার হাজিপুর ফাজিল মাদ্রাসার প্রতিষ্ঠাতা (১৯১২ সাল) মাওলানা আব্দুর রহিম (বড়ো হুজুর)-এর ৪১তম মৃত্যুবার্ষিকী আজ ১৭ জনুয়ারি শুক্রবার। এই উপলক্ষ্যে হাজিপুর মাদ্রাসা ও হাজিপুর ফাউন্ডেশন মাদ্রাসা প্রাঙ্গণে দুইদিন ব্যাপী ইছালে সাওয়াব ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে।
মো. আব্দুল খালেক
দৈনিক ইত্তেফাকের সিনিয়র সাব এডিটর মোহাম্মদ নাদিমের বাবা মো. আব্দুল খালেকের অষ্টম মৃত্যুবার্ষিকী আজ। ২০১২ সালের এই দিনে তিনি কিডনিজনিত জটিলতায় চিকিত্সাধীন অবস্থায় ইন্তেকাল করেন। এ উপলক্ষ্যে আজ শুক্রবার মরহুমের পরিবারের পক্ষ থেকে দোয়ার আয়োজন করা হয়েছে।
আলহাজ গোলাম কাদের
আজ ১৭ জানুয়ারি মুক্তিযোদ্ধা আল-হাজ মীর এ কে এম গোলাম কাদেরের ১৪তম মৃত্যুবার্ষিকী। আজ তার আত্মার মাগফেরাত কামনা করে ফেনী জেলায় মরহুমের গ্রামের বাড়ি নুরপুরে কোরআন খতম, মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে।
কমরেড অমল সেন
ইতিহাসখ্যাত নড়াইলের তেভাগা আন্দোলনের অগ্রপথিক, মুক্তিযুদ্ধের সংগঠক ও বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সাবেক সভাপতি কমরেড অমল সেনের ১৭তম মৃত্যুবার্ষিকী আজ শুক্রবার। এ উপলক্ষ্যে নড়াইলের সীমান্তবর্তী যশোরের বাঁকড়ীতে শুক্রবার থেকে শুরু হচ্ছে দুই দিনব্যাপী অমল সেন স্মরণ মেলা। দুপুরে অমল সেন স্মৃতিস্তম্ভে পুষ্পমাল্য অর্পণের মধ্যদিয়ে মেলার উদ্বোধন করবেন বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন এমপি। মেলায় বিভিন্ন অনুষ্ঠানসূচির মধ্যে রয়েছে কিংবদন্তিতুল্য এই নেতার সমাধিতে পুষ্পস্তবক অর্পণ, কৃষক, শিশুদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা, আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান এবং গ্রামীণ মেলা।
