নেত্রকোনা প্রতিনিধি
নেত্রকোনায় রাইস ট্রান্সপ্লান্টারের মাধ্যমে জমিতে বোরো ধানের চারা রোপণ শুরু হয়েছে। বুধবার নেত্রকোনা সদর উপজেলার মৌগাতী ইউনিয়নের হাটখলা গ্রামে কৃষি বিভাগের সহযোগিতায় এই যন্ত্রের মাধ্যমে চারা রোপণ কার্যক্রম উদ্বোধন করা হয়। এ উপলক্ষ্যে মৌগাতী ইউপি চেয়ারম্যান মোস্তাফিজুর রহমানের সভাপতিত্বে কৃষকদের নিয়ে আয়োজিত সমাবেশে বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো. আব্দুল্লাহ আল মাহমুদ, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক কৃষিবিদ মো. হাবিবুর রহমান, নেত্রকোনা সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান অধ্যাপক তফসির উদ্দিন খান প্রমুখ। এদিকে এই যন্ত্রের মাধ্যমে মাত্র এক ঘণ্টায় সাড়ে ছয় কাঠা জমিতে বোরোর চারা রোপণ করা যায় বলে সমাবেশে জানানো হয়।
