বান্দরবানে সপ্তাহব্যাপী এসএমই পণ্যমেলা শুরু হয়েছে। বৃহস্পতিবার জেলা প্রশাসন কার্যালয় চত্বরে মেলা উদ্বোধন করেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি। এ সময় জেলা প্রশাসক মো. দাউদুল ইসলাম, পুলিশ সুপার জেরিন আখতার, অতিরিক্ত জেলা প্রশাসক শামিম হোসেন, পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদের সদস্য কাজল কান্তি দাস, আবাসিক হোটেল মালিক সমিতির সভাপতি অমল কান্তি দাস প্রমুখ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি বলেন, পার্বত্য চট্টগ্রামে রয়েছে পাহাড়ি জনগোষ্ঠীদের ঐতিহ্যগত নানা ধরনের পণ্যসামগ্রী। প্রতিটি পাহাড়ি সম্প্রদায়ের হস্তশিল্পের নিজস্ব পণ্য রয়েছে। ইতিমধ্যে এসব পণ্য দেশ-বিদেশে সমাদৃত হয়েছে। দেশকে সমৃদ্ধ করতে স্বদেশি পণ্যের বিকল্প নেই। এ ধরনের মেলা হস্তশিল্পের প্রচার ও প্রসারে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
