গুরুদাসপুরে বৃদ্ধাকে ছুরিকাঘাতে খুন

আপডেট : ১৬ জানুয়ারি ২০২০, ২২:২১

নাটোরের গুরুদাসপুর পৌর সদরের পার-গুরুদাসপুর মহল্লায় শয়নঘরে ঢুকে বৃদ্ধা মনোয়ারা বেগমকে (৬৫) ছুরিকাঘাত করে হত্যা করেছে দুর্বৃত্তরা। বৃহস্পতিবার ভোর ৬টার দিকে এ হত্যাকাণ্ড ঘটে। নিহত মনোয়ারা বেগম গুরুদাসপুর উপজেলার দুর্গাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক, মুক্তিযোদ্ধা হাতেম মোল্লার স্ত্রী। সকালেই পুলিশ লাশ উদ্ধার করে মর্গে পাঠিয়েছে। গুরুদাসপুর থানার অফিসার ইনচার্জ মো. মোজাহারুল ইসলাম বলেন, মনোয়ারা বেগমের শরীরের বিভিন্ন স্থানে ছুরিকাঘাতের চিহ্ন রয়েছে। এবং ঘটনাস্থলেও একটি রক্তমাখা ছুরি পাওয়া যায়। লাশ ময়নাতদন্তের জন্যে মর্গে পাঠানো হয়েছে। হত্যাকাণ্ডের রহস্য উদঘাটনের চেষ্টা চলছে।