তালায় দুই ক্লিনিক মালিককে জরিমানা

আপডেট : ১৬ জানুয়ারি ২০২০, ২২:২২

সাতক্ষীরার তালা উপজেলার দুইটি বেসরকারি ক্লিনিকে ভ্রাম্যমাণ আদালত চালিয়ে দুই ক্লিনিক মালিককে জরিমানা করা হয়েছে। বৃহস্পতিবার দুপুরে তালা মেলার বাজারের সার্জিক্যাল ক্লিনিক ও হাসপাতালের পাশে নিউ জনসেবা ক্লিনিকে এ ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হয়। এ সময় দুই ক্লিনিক মালিককে ৬০ হাজার টাকা জরিমানা করা হয়। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন সাতক্ষীরার নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. নুরুল আমিন। ক্লিনিকে এমবিএস ডাক্তার ও নার্স না থাকার কারণে মেলা বাজারের সার্জিক্যাল ক্লিনিক মালিককে ৪০ হাজার ও নিউ জনসেবা ক্লিনিক মালিকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

তালা থানার অফিসার ইনচার্জ মো. মেহেদী রাসেল বিষয়টি নিশ্চিত করেছেন।