কোটালীপাড়া (গোপালগঞ্জ) সংবাদদাতা
কোটালীপাড়া উপজেলায় বৃহস্পতিবার চার জুয়াড়িকে গ্রেফতার করেছে পুলিশ। সকালে উপজেলার লাখিরপাড় থেকে কোটালীপাড়া থানা পুলিশ তাদের গ্রেফতার করে। গ্রেফতারকৃতরা হলো: লাখিরপাড় গ্রামের সমির সরকার, বিন্নাসিন মিত্র, প্রফুল্ল মধু ও পরিমল হালদার। কোটালীপাড়া থানার ওসি শেখ লুত্ফর রহমান জানান, গ্রেফতারকৃতরা দীর্ঘদিন ধরে এলাকায় জুয়া খেলে আসছিল। খবর পেয়ে বৃহস্পতিবার সকালে এদেরকে গ্রেফতার করে জেলহাজতে পাঠানো হয়।
