তাড়াশে ছেলের পিটুনিতে বাবা আহত

আপডেট : ১৬ জানুয়ারি ২০২০, ২২:২৪

তাড়াশে ছেলের বিরুদ্ধে বাবাকে পিটিয়ে আহতের অভিযোগ উঠেছে। জুয়া খেলার টাকা না দেওয়ায় জাহিদুল ইসলাম (৩৫) নামের ঐ ব্যক্তি তার বাবা কবির উদ্দিনকে (৭০) পেটান। বুধবার সন্ধ্যায় উপজেলার মাধাইনগর ইউনিয়নের বেত্রাশিন গ্রামে এ ঘটনা ঘটে। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা জামাল মিয়া জানান, বাবা ও মেয়েকে ভর্তি রেখে চিকিত্সা দেওয়া হচ্ছে। তাড়াশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুবুল আলম বলেন, বাবাকে মারপিটের অভিযোগে তার ছেলেকে গ্রেফতারের চেষ্টা চলছে।