কালিয়ায় দণ্ডপ্রাপ্ত পলাতক আসামি সিরাজুল ইসলাম ওরফে জিকু মোল্যাকে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার রাত ১টার দিকে উপজেলার মির্জাপুর গ্রামের খৃষ্টান পাড়া থেকে তাকে গ্রেফতার করা হয়।
জিকু মোল্যা উপজেলার মির্জাপুর গ্রামের হিমায়েত মোল্যার ছেলে।
কালিয়া থানার পরিদর্শক (তদন্ত) ইকরাম হোসেন বলেন, মাদক মামলায় দ্লপ্রাপ্ত পলাতক আসামি সিরাজুল ইসলামকে গ্রেফতার করা হয়েছে। পরে তাকে আদালতে পাঠানো হয়।
