কলেজছাত্রী ধর্ষণের প্রতিবাদে মানববন্ধন

আপডেট : ১৬ জানুয়ারি ২০২০, ২২:২৮

মৌলভীবাজার প্রতিনিধি

মৌলভীবাজারে কলেজছাত্রী ও তার বান্ধবী ধর্ষণের প্রতিবাদে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করেছে প্রগতিশীল ছাত্র জোট। বৃহস্পতিবার দুপুরে শহরের চৌমুহনা এলাকায় সুবিনয় রায় শোভনের সভাপতিত্বে ও মারুফ হোসেনের পরিচালনায় মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন বাংলাদেশ প্রগতি লেখক সংঘের জাবেদ ভুঁইয়াসহ অন্যরা।