উখিয়ায় ডাম্পারসহ আটক তিন জনের সাজা

আপডেট : ১৬ জানুয়ারি ২০২০, ২২:২৯

উখিয়া উপজেলা প্রশাসন বুধবার রাতে কুতুপালং এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে মাটি ভর্তি ডাম্পারসহ তিন জনকে আটক করেছে।

আটক রাজাপালং ইউনিয়নের খয়রাতিপাড়া গ্রামের জাহাঙ্গীর আলম, মোস্তাফিজুর রহমান ও তার ছেলে ইমরান হোসেনকে দুই মাস করে ছয় মাসের কারাদণ্ড প্রদান করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. নিকারুজ্জামান চৌধুরী।