রাউজানের মহামুনি এংলো পালি উচ্চ বিদ্যালয়ের দুই দিনব্যাপী বার্ষিক ক্রীড়া উত্সব শেষ হলো বৃহস্পতিবার। বিকাল ৩টায় বিদ্যালয়ের মাঠে শিক্ষার্থীদের ‘যেমন খুশি তেমন সাজ’ প্রতিযোগিতার মধ্য দিয়ে উত্সবের সমাপ্তি হয়। এর আগের দিন বুধবার সকাল ৯টায় প্রধান অতিথি চট্টগ্রাম জেলা ক্রীড়া অফিসার মনোরঞ্জন দে ক্রীড়া উত্সবের উদ্বোধন করেন। উদ্বোধনী সভায় সভাপতিত্ব করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক অঞ্জন বড়ুয়া।
রাউজানে পুড়ে গেছে বসতঘর
রাউজানে অগ্নিকাণ্ডে পুড়ে ছাই হয়ে গেছে এক বসতঘর। বৃহস্পতিবার সকাল ১১টায় উপজেলার কদলপুর ইউনিয়নের ফকির শাহ্ কাজি বাড়ির মুহাম্মদ আবদুল জব্বারের বসতঘরে এ অগ্নিকাণ্ডের ঘটনাটি ঘটে।
স্থানীয়রা জানান, রান্নাঘরের চুলা হতে আগুনের সূত্রপাত হয়। আগুনের তীব্রতার কারণে ঘর হতে কোনো মালামাল বের করা সম্ভব হয়নি। এ সময় ঘরে থাকা সব কিছু পুড়ে যায়।
রাউজান ফায়ার সার্ভিস ও সিভিল স্টেশনের কর্মকর্তা আশরাফুল ইসলাম বলেন, আগুনের সংবাদ পেয়ে ঘটনাস্থলের দিকে ছুটে যাই। আগুন নিয়ন্ত্রণের নিশ্চিত সংবাদ পেয়ে আমরা স্টেশনে ফিরে আসি। স্থানীয় ইউপি চেয়ারম্যান তসলিম উদ্দিন চৌধুরী বলেন, আমার ব্যক্তিগত পক্ষ হতে কিছু ত্রাণসমাত্রী প্রদান করব।
